শিরোনামঃ
নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২ জামালপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ঝালকাঠিতে কৃষকের ধান ঘরে তুলতে প্রত্যয় তরুণ সংঘের মানবিক উদ্যোগ আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন হাজার বছরের বাঙালি সংস্কৃতি মুক্তচিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : নিতাই রায় নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের ছয় দাবি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের ছয় দাবি

অনলাইন ড্রেস / ২০ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৫ মে, ২০২৬

সরকার গঠিত পে-কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

 

শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

 

 

সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, বিগত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের ফর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত। এ সময়ের মধ্যে সম্মিলিত মুদ্রস্ফীতি ১০৮ শতাংশ। এ প্রেক্ষাপটে ২০১৫ সালের বেতন দিয়ে ২০২৬ সালে কোনোভাবেই কর্মচারীরা তাদের সংসারের খরচ বহন করতে পারছেন না। এ অবস্থায় নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।

 

 

এসময় তারা ছয় দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো-

 

১. ১২টি গ্রেডে সর্বনিম্ন বেতন-স্কেল ৩৫ হাজার টাকায় নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখতে হবে। সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত ‘বৈষম্যহীন নবম পে-স্কেল’- এর দ্রুত গেজেট প্রকাশ করতে হবে।

 

২. ২০১৫ সালে পে-স্কেলের গেজেটে বাদ দেওয়া তিনটি টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল করতে হবে।৩. ব্লক পোস্টে কর্মরত কর্মচারীসহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদের মর্যাদা দিতে হবে।

 

৪. সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচ্যুইটির পাশাপাশি পেনশন প্রবর্তনসহ বিদ্যমান গ্রাচুয়িটি/ আনুতোষিকের হার ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ নির্ধারণ করতে হবে। এছাড়া পেনশন গ্রাচুইটি এক টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

 

৫. বর্তমান বাজার মূল্যের সঙ্গে সংগতি, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির বিষয় বিবেচনা করে বিদ্যমান ভাতাদি পুনর্নির্ধারণ ও সামরিক/ আধাসামরিক বহিনীর মতো (১১-২০ গ্রেডের) কর্মচারীদের রেশনিং পদ্ধতি চালু করতে হবে।

 

 

৬. প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন ও পদ বৈষম্য নিরসনের লক্ষ্যে সচিবালয়ের মতো সব সরকারি, আধাসরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে।


More News Of This Category