শিরোনামঃ
নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২ জামালপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ঝালকাঠিতে কৃষকের ধান ঘরে তুলতে প্রত্যয় তরুণ সংঘের মানবিক উদ্যোগ আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন হাজার বছরের বাঙালি সংস্কৃতি মুক্তচিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : নিতাই রায় নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের ছয় দাবি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

যৌতুকের মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর রাহী

অনলাইন ড্রেস / ২৯ প্রকাশিত সময়:
বুধবার, ১৩ মে, ২০২৬

৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পাঁচ শ টাকা মুচলেকায় এ জামিনের আদেশ দেন।

 

 

মামলার পর আজ আদালতে হাজির হন রাহী। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের আপসের শর্তে পাঁচ শ টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

 

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের আগস্টের ৭ তারিখে ৩০ লাখ টাকা দেনমোহর ধার্যে ফাহিমা ও তানভীরের বিয়ে হয়।

 

 

বিয়ের কিছুদিন পর থেকেই আসামি তানভীর একটি ‘Corolla Cross’ গাড়ি কেনার জন্য তার স্ত্রী ফাহিমার পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। পরবর্তীতে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে ৫০ লাখ টাকা যৌতুকের জন্য ফাহিমাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাৎক্ষণিক ৯৯৯-এ কল করলে পুলিশের পরামর্শে ২৭ তারিখ লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

গত মার্চের ১ তারিখ রাত ৮টার দিকে আজিমপুর নিউ পল্টন লাইনে ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে আসামি পুনরায় ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন।

 

 

টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি ভুক্তভোগীকে তালাক দেওয়ার হুমকি দেন এবং তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখান, যেন ভুক্তভোগী লোকলজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হন। পরবর্তীতে ওই ঘটনায় ভুক্তভোগী আদালতে যৌতুক আইনে একটি মামলা করেন।


More News Of This Category