শিরোনামঃ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা  রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, খুশি শিক্ষার্থীরা গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে নিহত ১ হাম ও উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু সশস্ত্র বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধারে আরো দুই বছর সময় প্রয়োজন : তথ্যমন্ত্রী বিশেষ সেবা সপ্তাহে সিএজি নূরুল ইসলামের ডিএফডি কার্যালয় পরিদর্শন এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ : যাত্রী কল্যাণ সমিতি শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব শালিখা সাংবাদিকদের মতবিনিময় ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আশুলিয়ায় ইটবোঝাই ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

অনলাইন ড্রেস / ২৭ প্রকাশিত সময়:
রবিবার, ১০ মে, ২০২৬

সাভারের আশুলিয়ায় ইটবোঝাই ট্রাকের চাপায় মো. আব্দুল মান্নান (৬০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল মান্নান ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর দেপাশাই এলাকার বাসিন্দা।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো দিকের ফুটপাতে উঠে যায়।

 

 

এ সময় ট্রাকটি পথচারী আব্দুল মান্নানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


More News Of This Category