৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
অনলাইন ডেক্স
/ ২৭
প্রকাশিত সময়:
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
Share
ট্যালেন্ট খেলোয়াড় খুঁজে বের করা এবং দেশের খেলাকে আরো বেশি সমৃদ্ধ ও গতিশীল করতে দেশের ৬৪ জেলাতেই স্পোটর্স ভিলেজ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়া সব ক্রীড়াঙ্গনকে রক্ষা করতে বদ্ধপরিকর।তাই তার দেওয়া নির্দেশনা ও পরামর্শ নিয়ে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়।’
তিনি বলেন, অতীতে খেলোয়াড় জগতে যে ধরনের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড হয়েছে, সেগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন চিন্তা-চেতনার মধ্যে থাকতে পারলে খেলার জগতে কেউ থাকতে পারবে, অন্যথায় এই জগতে তার ঠাঁই হবে না।
আমিনুল হক আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বগুড়াকে বিগত সরকার নানাভাবে কষ্ট দিয়ে অত্যাচার-নিপীড়ন করেছে।
শহীদ চান্দু স্টেডিয়াম একসময় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হলেও শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘ ১৭ বছর ধরে এখানে কোনো রকম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অবহেলায় পড়ে থাকা স্টেডিয়ামটি আইসিসির স্ট্যান্ডার্ড অনুযায়ী করে পুনর্গঠন করার জন্য আমরা এখানে এসেছি। জাতীয় ক্রীড়া পরিষদ, মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ড সবাই একমত হয়েছি যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে অতিদ্রুত এখানে খেলা শুরু করা হবে।
তিনি জানান, আগামী জুলাই মাসে চান্দু স্টেডিয়ামে প্রমিলা বিপিএল আয়োজনের একটি পরিকল্পনা সরকারের রয়েছে।
আইসিসির অনুমতি সাপেক্ষে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ পুনরায় এই মাঠে ফিরিয়ে আনা হবে।প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বাংলাদেশের একমাত্র জেলা, যেখানে কোনো আলাদা জেলা স্টেডিয়াম তৈরি করা হয়নি। কেন করা হয়নি, সেই দীর্ঘ ১৭ বছরের ইতিহাসে আমরা সেটি সকলেই জানি। সারা দেশে মাঠ সংরক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির কার্যক্রম ও ৪৯৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। বর্তমান সরকার শুধু স্টেডিয়ামের দিকে ফোকাস না করে খেলোয়াড় তৈরির দিকেও গুরুত্ব দিচ্ছে।এর আগে প্রতিমন্ত্রী শহীদ চান্দু স্টেডিয়াম, সুইমিং পুলসহ আশপাশের মাঠ ঘুরে দেখেন। বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়সভায় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশরাফ হোসেন, ক্রীড়া পরিষদের বিভিন্ন পার্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও বগুড়া পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সংগঠকেরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ।উপদেষ্টা: এইচ এন কামরুল ইসলাম, সভাপতি রিপোর্টার্স ইউনিটি মাগুরা।উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )।উপদেষ্টা:অমিত সরকার সহ সভাপতি মহানগর প্রেসক্লাব ফরিদপুর।প্রকাশক ও সম্পাদক : আশিষ কুমার সাহা মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম,সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল,নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার,বার্তা সম্পাদক: বাঁধন সরকার,সহকারী বার্তা সম্পাদক: শংকর কুমার দাস।কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০আঞ্চলিক অফিস: শ্রী অঙ্গন মার্কেট তৃতীয় তলা রুম নং০৭, গোয়ালচামট, ফরিদপুর সদর, ফরিদপুর।ই-মেইল desherprottoy@gmail.comঅফিস ফোন+8809638278137,01783931689,জরুরী প্রয়োজনে -01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।