শিরোনামঃ
খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া : আমানউল্লাহ আমান সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ৫৫ বছরেও শহীদ হিসেবে স্বীকৃতি মেলেনি খাদেম মতিয়র রহমানের মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, শ্যালক আহত শেরপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর সিলেটে দুই পা বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের অর্থ বিতরণ করলে এমপি জীবা আমিনা আল গাজী বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা তানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ 
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৫৫ বছরেও শহীদ হিসেবে স্বীকৃতি মেলেনি খাদেম মতিয়র রহমানের

অনলাইন ড্রেস / ১৯ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

আজ ১ জুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১-এর এই দিনে পীরগঞ্জ শহর থেকে তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার বৃহৎ বধ্যভূমি খুনিয়াদিঘিতে বেয়নেট খুঁচিয়ে ও ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করা হয়।

 

 

স্বাধীন বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করলেও স্বাধীনতার ৫৫ বছরে শহীদ বুদ্ধিজীবী হিসেবে তার রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। পরিবারে সদস্যসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা তার রাষ্ট্রীয় স্বীকৃতি চায়।

খাাদেম মতিয়র রহমান পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ খাদেম মতিয়র রহমান ১৯১০ সালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় (ভদ্রপাড়া) গ্রামে জম্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মসলেউদ্দিন।

 

 

তিনি পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহীর পিতা এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের দাদা।

খাদেম মতিয়র রহমান তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার রানীশংকৈল রামগঞ্জ হাই স্কুল থেকে এন্ট্রাস (এসএসসি) পাস করেন। পরে ঠাকুরগাঁও মহকুমার পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ সদর ইউনিয়নের একাধারে প্রেসিডেন্ট, পঞ্চায়েত ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। পেশায় তিনি হোমিও ডাক্তার হলেও সমাজ সংস্কার ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অবদান ছিল অসামান্য।মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের তিনি নানাভাবে সহযোগিতা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় রাজাকারদের সহায়তায় পাক সেনারা তাকে পীরগঞ্জ শহর থেকে রানীশংকৈল উপজেলায় ধরে নিয়ে গিয়ে বধ্যভূমি খুনিয়াদিঘিতে বেয়নেট খুঁচিয়ে ও ব্রাশফায়ার করে নির্মমভাবে হত্যা করে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পার হলেও তাঁর নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় গেজেটভুক্ত হয়নি। এ নিয়ে ক্ষোভ আছে তার পরিবারের সদস্যদের মাঝে।

মতিয়র রহমানের ছেলে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী জানান, তার বাবা একজন প্রকৃত শহিদ বুদ্ধিজীবী।

 

 

অনেকের নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় আন্তর্ভুক্ত হলেও তার বাবার নাম সেখানে স্থান পায়নি। এতে কিছুটা হলেও তারা মর্মাহত।

পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান জানান, মতিয়র পঞ্চায়ের স্বাধীনতার পক্ষে কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন। তার নাম শহীদের তালিকায় থাকার কথা ছিল। নানা কারণে হয়নি। এখন আশা করছি, সংশ্লিষ্টরা এটি করবেন।

 

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার জানান, শহীদ বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি পেতে তার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


More News Of This Category