শিরোনামঃ
খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া : আমানউল্লাহ আমান সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ৫৫ বছরেও শহীদ হিসেবে স্বীকৃতি মেলেনি খাদেম মতিয়র রহমানের মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, শ্যালক আহত শেরপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর সিলেটে দুই পা বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের অর্থ বিতরণ করলে এমপি জীবা আমিনা আল গাজী বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা তানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ 
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শেরপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলো ওই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬) এবং প্রতিবেশী আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯)।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের ডোবায় কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে খেলছিল ওই দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাদের মরদেহ উদ্ধার করে।

 

 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরে খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’


More News Of This Category