শিরোনামঃ
খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া : আমানউল্লাহ আমান সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ৫৫ বছরেও শহীদ হিসেবে স্বীকৃতি মেলেনি খাদেম মতিয়র রহমানের মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, শ্যালক আহত শেরপুরে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর সিলেটে দুই পা বাঁধা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের অর্থ বিতরণ করলে এমপি জীবা আমিনা আল গাজী বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা তানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ 
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, শ্যালক আহত

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ির উদ্দেশে যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

এ ঘটনায় এমপি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তার গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।

 

অভিযোগে বলা হয়েছে, হামলায় জড়িতরা হলেন হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।

 

আহত শ্যালক আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে দুটি গাড়িতে করে তারা জীবননগরের উদ্দেশে রওনা দেন। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজি বাইক তাদের গাড়ির সামনে চলে আসে।

 

 

কয়েকবার হর্ন দেওয়ার পরও সড়ক না ছাড়ায় চালক গাড়ি থেকে নেমে কথা বলেন এবং পরে পরিস্থিতি শান্ত হয়।

তিনি অভিযোগ করেন, কিছুক্ষণ পরই হঠাৎ কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তার বোন গাড়ি থেকে নামলে তাকেও ও এমপি আমির হামজাকে গালাগাল করা হয় বলেও তিনি দাবি করেন।খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা থানায় যান।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


More News Of This Category