শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

৩ গ্রামের চলাচলের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

অনলাইন ডেক্স / ৩২ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদনা খালের ওপর নির্মিত বাঁশের সাঁকোই তিন গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। উপজেলার বাইশগাঁও, মড়হ ও গাঞ্জিয়াপাড়া গ্রামের মানুষ প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই চলাচল করছে।

 

স্থানীয়রা জানান, নদনার খালের এক পাশে রয়েছে বিদ্যালয়, আর অন্য পাশে কয়েকশো হেক্টর ফসলি জমি। ফলে শিক্ষার্থী ও কৃষক উভয়কেই প্রতিদিন সাঁকো পার হয়ে যাতায়াত করতে হয়।বিকল্প কোনো সড়ক বা সেতু না থাকায় বাধ্য হয়ে বাঁশের সাঁকোটির ওপরই নির্ভর করতে হচ্ছে এলাকাবাসীকে।

আরো জানান, প্রতিবছর নিজেদের উদ্যোগে সাঁকোটি মেরামত করা হয়। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থায়ী সমাধান হিসেবে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

 

স্থানীয় কৃষক সুমন পাটোয়ারী বলেন, সাঁকোটির পূর্ব পাশে কয়েক শ হেক্টর ফসলি জমি রয়েছে।এসব জমিতে চাষাবাদ করতে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। একটি সেতু হলে কৃষকদের অনেক উপকার হতো।

বাইশগাঁও গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, নদনার পশ্চিম পাড়ে বাইশগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব পাড়ে কৃষিজমি। শিক্ষার্থী ও কৃষক—দুই পক্ষই প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়।

 

বাইশগাঁও পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সাঁকো পার হওয়ার সময় ভয় পায়। অনেক সময় বই-খাতা নিয়েও খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।বিকল্প কোনো সড়ক বা সেতু না থাকায় বাধ্য হয়ে বাঁশের সাঁকোটির ওপরই নির্ভর করতে হচ্ছে এলাকাবাসীকে।

আরো জানান, প্রতিবছর নিজেদের উদ্যোগে সাঁকোটি মেরামত করা হয়। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থায়ী সমাধান হিসেবে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

 

স্থানীয় কৃষক সুমন পাটোয়ারী বলেন, সাঁকোটির পূর্ব পাশে কয়েক শ হেক্টর ফসলি জমি রয়েছে।


More News Of This Category