১৮ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা : পটিয়ায় প্রথম দিনেই উদ্বেগজনক অনুপস্থিতি
অনলাইন ডেক্স
/ ৩৯
প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
Share
দীর্ঘ ১৮ বছর বিরতির পর বুধবার (১৫ এপ্রিল) থেকে সারা দেশের মতো চট্টগ্রামের পটিয়া উপজেলাতেও শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা শুরু হলেও প্রথম দিনেই উল্লেখযোগ্য হারে শিক্ষার্থীর অনুপস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল কিন্তু প্রথম দিন উপস্থিত হয়েছে মাত্র ১ হাজার ১৬৫ জন। এর মধ্যে বালক ৪৪০ জন ও বালিকা ৭২৫ জন কিন্তু অনুপস্থিত রয়েছে মোট ৬৭৮ জন শিক্ষার্থী।যার মধ্যে বালক ২৭৮ জন এবং বালিকা ৪০০ জন। শতাংশের হিসেবে যা প্রায় ৩৭% এর কাছাকাছি, যা সংশ্লিষ্টদের জন্য উদ্বেগজনক।
এদিকে, নির্ধারিত রুটিন অনুযায়ী ১৫ এপ্রিল বাংলা, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়—এই দুই কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
অপরদিকে, শিক্ষাঙ্গনে দীর্ঘ বিরতির পর পরীক্ষা ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হলেও অনুপস্থিতির হার বেশি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, দীর্ঘ ১৮ বছর পর পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।
তবে প্রথম দিনেই অনুপস্থিতির হার আমাদের দৃষ্টিআকর্ষণ করেছে। এর পেছনে নানা কারণ থাকতে পারে প্রস্তুতির ঘাটতি, ভীতি কিংবা সচেতনতার অভাব। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী এখনো বৃত্তি পরীক্ষার গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। আবার কেউ কেউ প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী না হওয়ায় পরীক্ষায় অংশ নেয়নি।
অভিভাবক ইসহাক মিঞা বলেন, ডিসেম্বরে বৃত্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার হঠাৎ ঘোষণা দেন এ পরীক্ষা স্থগিতের। তখনই শিক্ষার্থীদের মনমানসিকতা ভেঙে পড়ে। সে প্রতিক্রিয়া থেকেই অভিভাবক ও শিক্ষার্থীদের আগ্রহ কমে যায়। তারা ৬ষ্ঠ শ্রেণিতে মনোনিবেশ করেছেন। আবার হঠাৎ করে পরীক্ষা চালু হওয়ায় অনেকেই মানসিকভাবে প্রস্তুত হতে পারেনি। এর ফলে অনুপস্থিতির হার বেড়েছে। সামনে এ ব্যপারে সচেতনতা বাড়াতে হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জারি করা হয়েছে কঠোর আচরণবিধি। প্রবেশপত্র বাধ্যতামূলক, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত সময়ের আগে হল ত্যাগ করা যাবে না নকল, প্রশ্নপত্র বিনিময় বা অননুমোদিত সহায়তা সম্পূর্ণ নিষিদ্ধ।
নীতিমালা অনুযায়ী ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। ছাত্র-ছাত্রী সমান হারে (৫০%-৫০%) বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি ও ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী দিনগুলোতে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি এবং বিদ্যালয়ভিত্তিক তদারকি জোরদার করা হলে অংশগ্রহণের হার বাড়বে এবং পরীক্ষার মূল উদ্দেশ্য সফল হবে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত এই পরীক্ষা ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী চালুর পর বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর পুনরায় চালু হওয়ায় শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হলেও অনুপস্থিতির উচ্চ হার নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
প্রধান উপদেষ্টা: শেখ শাহীন হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি (NPS) মানবাধিকার সংগঠন বাংলাদেশ।উপদেষ্টা: এইচ এন কামরুল ইসলাম, সভাপতি রিপোর্টার্স ইউনিটি মাগুরা।উপদেষ্টা: এ্যাড: ড. ওহিদুল রহমান (আইনজীবী )।উপদেষ্টা:অমিত সরকার সহ সভাপতি মহানগর প্রেসক্লাব ফরিদপুর।প্রকাশক ও সম্পাদক : আশিষ কুমার সাহা মফস্বল সম্পাদক: জাহিদুল ইসলাম,সহকারী সম্পাদক: আলাউদ্দিন মন্ডল,নির্বাহী সম্পাদক: বিধান কুমার সরকার,বার্তা সম্পাদক: বাঁধন সরকার,সহকারী বার্তা সম্পাদক: শংকর কুমার দাস।কর্পোরেট অফিস ঠিকানা:৫৫/বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফট ১৪ রুম নং সি/এ, ঢাকা ১০০০আঞ্চলিক অফিস: শ্রী অঙ্গন মার্কেট তৃতীয় তলা রুম নং০৭, গোয়ালচামট, ফরিদপুর সদর, ফরিদপুর।ই-মেইল desherprottoy@gmail.comঅফিস ফোন+8809638278137,01783931689,জরুরী প্রয়োজনে -01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।