দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে এক সিভিল জজের বাড়িতে অনশনে বসেছেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামে এক স্কুলশিক্ষিকা।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে বগুড়া জজ কোর্টের সিভিল জজ ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন তিনি।
২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার এই অনশন অব্যাহত রয়েছে।
অনশনরত শিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে রংপুরের একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
অন্যদিকে অভিযুক্ত সিভিল জজ ইউনুস আলী টংভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জহির মোড় এলাকার জয়নাল আবেদিনের চতুর্থ ছেলে।
শিক্ষিকা বাড়িতে আসার খবর পেয়ে জজ ইউনুস আলী আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষিকার দাবি, ইউনুস আলীর সঙ্গে তার দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে সিভিল জজ হিসেবে নিয়োগ পান। এর বছরখানেক পর এনটিআরসিএর মাধ্যমে আনিকা তাবাসসুম নিজেও একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ পান।
শিক্ষিকার অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ইউনুস আলীকে বিয়ের কথা বলে এলেও তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন। সম্প্রতি ইউনুস আলী তাকে না জানিয়ে গোপনে অন্যত্র বিয়ের পাত্রী খুঁজছেন- এমন খবর পেয়ে বাধ্য হয়ে শুক্রবার দুপুরে জজের বাড়িতে গিয়ে অনশনে বসেন তিনি।
এ বিষয়ে সিভিল জজ ইউনুস আলীর বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কো
নো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


















আপনার মতামত লিখুন :