|
Getting your Trinity Audio player ready...
|

খুলনায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল সেট উদ্ধার করে মালিকদের কাছে তুলে দিয়েছেন জেলা পুলিশের সদস্যরা। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল উদ্ধার করে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছ এসব মোবাইল সেট হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, মোবাইল ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
তিনি আরো জানান, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও সাইবার অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে। জেলা পুলিশ প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পেশাদার, দক্ষ ও আন্তরিকভাবে কাজ করছে।
আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল প্রমুখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :