শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাগুরা জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি / ৩৫ প্রকাশিত সময়:
সোমবার, ৮ জুন, ২০২৬

মাগুরা জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

আজ ০৮ জুন, ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা-এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোতাকাব্বীর আহমেদ জেলার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন। সকাল ১০.৩০ টায় মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বেলা ৩.০ টায় রিপোর্টার্স ইউনিটি এবং জেলার অন্যান্য গণমাধ্যমকর্মীদের নিয়ে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান সরকারি প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা প্রদান ব্যবস্থার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করে, যা সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি আরও উল্লেখ করেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। উন্নয়ন কার্যক্রমের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি পায় এবং সামাজিক সচেতনতা আরও সুদৃঢ় হয়।

 

মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ, নাগরিক সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। জেলা প্রশাসক বিষয়গুলো মনোযোগ সহকারে শ্রবণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 


More News Of This Category