সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সেটে হঠাৎ আমাকে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হচ্ছে’

বিনোদন ডেস্ক / ৪৮ প্রকাশিত সময়:
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বলিউডে জেরিন খান নিজের খোলামেলা এবং সাহসী অভিনয়ের কারণে আলোচনায় এসেছেন। শুরু করেছিলেন সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবিতে, যেখানে অনেকেই তাঁকে অবিকল ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলেছিলেন। তবে ‘হেট স্টোরি ৩’-এর সাহসী দৃশ্যের পর তাঁর ভাবমূর্তি বদলে যায়।

 

জেরিন জানিয়েছেন, এই ছবির পর অনেকেই বলিউডে তাঁকে ছোট চোখে দেখতে শুরু করেন।

 

কিছু প্রভাবশালী মানুষ মন্তব্য করতেন, “ও অভিনয় করতে পারে না, তাই পোশাক খুলে অভিনয় করার পথ বেছে নিয়েছে।” অভিনেত্রী মনে করেন, এই সময় তাঁকে অবহেলা করা হয়েছিল।

‘আকসআর ২’–এর শুটিংয়ের সময়ও জেরিন খানের সঙ্গে একই সমস্যা দেখা দেয়। শুরুতে তাঁকে বলা হয়েছিল এটি একটি থ্রিলার, ‘হেট স্টোরি’–এর মতো নয়।

 

 

কিন্তু শুটিং শুরু হলে দেখেন প্রায় প্রতিটি দৃশ্যে চুম্বন এবং খোলামেলা পোশাকের প্রয়োজন।

জেরিন বললেন, “আমি সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি করি না। কিন্তু পরিচালক শুরুতে যা বলেছিলেন, সেটি পরে মেনে চলা হয়নি। তাঁকে বোঝানো হয় একটি গল্প, আর বাস্তবে সেটে অন্য রকম।

 

সেটে গিয়ে দেখি প্রায় প্রতিটি দৃশ্যের শেষে চুম্বন আছে বা হঠাৎ আমাকে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হচ্ছে।”

ছবিতে জেরিন অভিনয় করেছেন অভিনব শুক্ল ও গৌতম রোডের সঙ্গে। তবে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না তিনি।

 

জেরিনের কথায়, সাহসী দৃশ্যে তিনি অভিনয় করতে ভয় পান না, কিন্তু ভ্রান্ত বোঝানো ও পরিচালক ও প্রযোজকদের ভিন্ন আচরণে তিনি ক্ষুব্ধ হয়েছেন।

 


More News Of This Category