শিরোনামঃ

এআই-তে ঝুঁকছে মেটা, কাজ হারাতে পারেন ২০ শতাংশ কর্মী

admin
এআই-তে ঝুঁকছে মেটা, কাজ হারাতে পারেন ২০ শতাংশ কর্মী
Getting your Trinity Audio player ready...

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কম্পানি মেটা আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, এবার কম্পানির মোট কর্মীর প্রায় ২০ শতাংশ বা তারও বেশি ছাঁটাই হতে পারে। বর্তমানে মেটাতে প্রায় ৭৯,০০০ কর্মী কাজ করছেন, সেই হিসেবে এই সংখ্যাটি দাঁড়াতে পারে প্রায় ১৬,০০০-এ।

 

মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরিতে বিপুল পরিমাণ টাকা ঢালছে।

 

 

২০২৮ সালের মধ্যে তারা এই খাতে প্রায় ৬০০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে। এই বিশাল খরচ সামাল দিতেই তারা কর্মী কমানোর কথা ভাবছে। মার্ক জুকারবার্গ মনে করেন, আগে যে কাজ করতে অনেক বড় টিম লাগত, এখন এআই প্রযুক্তির কারণে একজন দক্ষ মানুষই সেই কাজ করতে পারছেন। তাই তিনি কম্পানিকে আরো ছোট ও কার্যকর করতে চান।

 

যদিও মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এই খবরটিকে অনুমাননির্ভর বলেছেন, তবে কম্পানির কর্মকর্তাদের ইতিমধ্যেই খরচ কমানোর পরিকল্পনা করতে বলা হয়েছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও মেটা কয়েক দফায় প্রায় ২১,০০০ কর্মী ছাঁটাই করেছিল।

 

শুধু মেটা নয়, এআই প্রযুক্তির উন্নতির কারণ দেখিয়ে অ্যামাজন ১৬,০০০ কর্মী ও ফিনটেক কম্পানি ব্লক তাদের অর্ধেক কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। প্রযুক্তি বিশ্বের বড় কম্পানিগুলো এখন মানুষের চেয়ে এআই-এর ওপর বেশি নির্ভর করতে চাইছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।