শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

হঠাৎ ফেসবুকে কণ্ঠশিল্পী সালমার আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক / ৬২ প্রকাশিত সময়:
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সামাজিক মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের উপলব্ধি শেয়ার করেন কণ্ঠশিল্পী সালমা আক্তার। তবে তার নতুন একটি পোস্ট আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি অর্থ, সম্পর্ক ও মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

 

স্ট্যাটাসে সালমা লিখেছেন, ‘নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন।

 

কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না। নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না—সমাজে এমন মানুষের অভাব নেই। মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না, আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেন। মনে রাখতে হবে, বংশ একটা ফ্যাক্ট।

 

কখনো কখনো সম্পর্কে প্রধান হয়ে দাঁড়ায় অর্থ।’

তিনি আরো বলেন, ‘পৃথিবীর সব মানুষ এক রকম নয়। যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম।

 

নিজের প্রিয় মানুষদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তাই প্রিয় মানুষদের বলি, ভেবে করবেন কাজ। কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে। সমাজে ভাব দেখায়, সে বিশাল কিছু অর্জন করেছে। আসলে আসা আর যাওয়ার মাঝেই জীবন, বাকি সব ফাঁকি।’

 

সালমা স্পষ্ট করেননি, পোস্টটি কাকে উদ্দেশ করে লেখা।

 

 

তবে তার আবেগঘন বার্তায় জীবনের নানা উপলব্ধি ও মানুষের প্রকৃতি নিয়ে সতর্কবার্তা উঠে এসেছে।

স্ট্যাটাসের শেষাংশে তিনি জীবনের ক্ষণস্থায়িত্বও স্মরণ করিয়েছেন। লিখেছেন, ‘অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত অহংকারের কিছুই নেই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে—পর হয়ে গেছি আমি। হায় রে দুনিয়া।’

 


More News Of This Category