শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জাবি ছাত্রী শারমিনের রহস্যজনক মৃত্যু

শিক্ষা ডেস্ক / ৪৯ প্রকাশিত সময়:
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শারমিন নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শারমিন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, রবিবার (১৫ মার্চ) দুপুরে শারমিনের স্বামী বাসায় ফিরে দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। তিনি জানান, দুপুর আনুমানিক ২টা থেকে বিকেল ৩টার মধ্যে বাসায় এসে দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে পরে ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে তিনি শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। সে সময় তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না।

 

 

পরে দ্রুত বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে অবগত হন। এরপর লাশ সাভারের এনাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বিকেল পৌনে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ এ নিয়ে যাওয়া হয়েছে।

 

আশুলিয়া থানার কর্মরত পুলিশ কামাল হাওলাদার বলেন, ‘এই ঘটনায় আমরা ফোন পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই।

 

 

প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।’

সূত্র কালের কণ্ঠ


More News Of This Category