সাইবার মামলায় গ্রেপ্তার : ২ মাস পর জামিন পেলেন ৬ চীনা নাগরিক

অনলাইন ড্রেস
সাইবার মামলায় গ্রেপ্তার : ২ মাস পর জামিন পেলেন ৬ চীনা নাগরিক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারে সাইবার মামলায় গ্রেপ্তার ৬ চীনা নাগরিককে জামিন দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম চীনা দূতাবাসের প্রতিনিধির জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নান। তিনি জানান, যে আইনে মামলাটি করা হয়েছে, তা পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে। টানা দুই মাস ধরে কারাগারে আটক ছিলেন তারা।

 

এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের কলাতলী সি প্যালেস হোটেল ও মেরিন ড্রাইভের রিসোর্ট থেকে ওই ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

 

 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনানী ও হিমছড়ির বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।