সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সদরপুরে ফসলি জমির মাটি কাটার অভিযোগে জরিমানা

অনলাইন ডেক্স / ৫৬ প্রকাশিত সময়:
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষি তিনফসলি জমির মাটি কাটার অভিযোগে তারা মৃধা নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় (২১ এপ্রিল) সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মৌজার সুশীল মণ্ডলের ডাঙ্গী গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

সরেজমিনে দেখা যায়, একদল অসাধু চক্র বাণিজ্যিক উদ্দেশে কৃষি জমির উপরিভাগের মূল্যবান ও উর্বর মাটি (টপসয়েল) কেটে নিচ্ছে, যা চাষাবাদের জন্য চরম হুমকিস্বরূপ।কৃষি জমি ধ্বংসের এই অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংস্লিস্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তারা মিয়া মৃধাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, ‘ফসলি জমি আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘মাটিখেকোদের হাত থেকে আমাদের সোনার ফসল ফলানো জমিগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।আপনার আশেপাশে কৃষি জমির মাটি কাটা দেখলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করুন।’


More News Of This Category