শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

​সংরক্ষিত নারী আসনে সাকিলা স্বর্ণালী ননীকে এমপি দেখতে চায় রাজবাড়ীর তৃণমূল

নিজস্ব প্রতিনিধি / ৬২ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাকিলা স্বর্ণালী ননী। তিনি ওয়েস্ট ধানমন্ডির জাহান ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক অধ্যক্ষ।

সাকিলা স্বর্ণালী ননী রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর কন্যা। আবুল হোসেন গাজী দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে দৃঢ় অবস্থান বজায় রেখে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তিনবার জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আবুল হোসেন গাজী বিভিন্ন সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন। বিএনপির প্রতিটি দুঃসময়ে, বিশেষ করে ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে, তিনি দলীয় নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

বিএনপি পরিবারে বেড়ে ওঠা সাকিলা স্বর্ণালী ননী এবং তার পরিবারের সদস্যরাও বিভিন্ন সময় রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘ ১৭ বছর তারা অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটিয়েছেন এবং সরকারি চাকরি থেকেও বঞ্চিত হয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাকিলা স্বর্ণালী ননী সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করেন এবং বিএনপির অবস্থান সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

শিক্ষাজীবনে তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে ইডেন মহিলা কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতকোত্তর অধ্যয়নকালে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বর্তমানে তিনি ফ্রি ইংরেজি শিক্ষা কার্যক্রম, পথশিশু শিক্ষা উদ্যোগসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, সাকিলা স্বর্ণালী ননী একজন গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থী হিসেবে সকলের সমর্থন পেয়েছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,সুযোগ পেলে তিনি নারীদের ক্ষমতায়ন,শিক্ষা বিস্তার এবং সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবেন।


More News Of This Category