শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শ্রেয়া ঘোষালও কি তবে গানে ইতি টানলেন?

অনলাইন ডেস্ক / ৭৭ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

 

‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’—ভিন্ন ঘরানার অসংখ্য গান গেয়ে অনুরাগীদের মুগ্ধ করেছেন শ্রেয়া ঘোষাল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর গাইবেন না।

 

বছরের শুরুতে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক করবেন না— এমন খবর ছড়িয়ে পড়তেই চমকে গিয়েছিলেন অনুরাগীরা। এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়াও।

 

 

তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘চিকনি চামেলি’-ধরনের গান ভবিষ্যতে আর গাইবেন না।

 

‘চিকনি চামেলি’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রেয়া। ছবিতে গানটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ক্যাটরিনা কাইফ।

 

শ্রেয়ার কথায়, তখন গানটি গাইতে তাঁর অস্বস্তি হয়নি।

 

 

কিন্তু সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন গান বাছাইয়ে আরো সতর্ক থাকতে চান তিনি।

‘চিকনি চামেলি’ জনপ্রিয় হওয়ার পর তাঁর কাছে এমন অনেক গানের প্রস্তাব আসে, যেগুলোতে নারীদের ‘অবজেক্টিফাই’ করা হয়েছে বলে মনে হয়েছে তাঁর। অর্থাৎ গানের কথায় নারীদের অসম্মান করা হচ্ছে—এমন ধারণা থেকে তিনি সেসব প্রস্তাব ফিরিয়ে দেন।

 

এমনকি এক গীতিকার বন্ধুর দেওয়া একটি গানে ‘আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও’—ধরনের পঙ্‌ক্তি থাকায় সেটিও নাকচ করেন তিনি।

এই প্রসঙ্গে শ্রেয়া বলেন, “এটা শুধুই মজার একটা গান নয়, এর মধ্যে শিল্পের ছোঁয়াও ছিল। তবে কিছুটা সাজেস্টিভ ছিল। সেই সময়ে আমি ঠিক বুঝতাম না, কী গাইছি। কিছু পঙ্‌ক্তির গভীর অর্থ বোঝার মতো পরিণতিবোধ তখন ছিল না।

 

 

তিনি আরো জানান, একটি গান জনপ্রিয় হলে মঞ্চেও তা পরিবেশন করতে হয়। কিন্তু গানের কথায় আপত্তিকর ইঙ্গিত থাকলে শিশুদের সামনে গাইতে অস্বস্তি লাগে। তাই ভবিষ্যতে এমন গান আর রেকর্ড করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

তবে মঞ্চে ‘চিকনি চামেলি’ তিনি গেয়েছেন— এ কথাও স্বীকার করেছেন শ্রেয়া। তাঁর ভাষায়, “গানটা আমার ভালো লেগেছিল। কিন্তু এ ধরনের গান আমি আর রেকর্ড করব না।”


More News Of This Category