বগুড়ার সান্তাহারে দুর্ঘটনাকবলিত নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতের ঘটনায় শিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
সকাল ৯টায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ও বিকেল ৩টা ৩০ মিনিটের পার্বতীপুরগামী কাঞ্চন আন্ত নগর কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
যেসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে সেসব ট্রেনের টিকিট কাটা যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম।
এদিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনগুলোও পড়ে মারাত্মক শিডিউল বিপর্যয়ে। ট্রেনের শিডিউল বিপর্যয় ও যাত্রা বাতিল হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।