শিরোনামঃ

পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে ছিনতাই হওয়া মাদক মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ড্রেস
পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে ছিনতাই হওয়া মাদক মামলার আসামি গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে ছিনতাই হওয়া মাদক মামলার আসামি রাহুলকে ১০ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় আরো একজনসহ মোট আটজন গ্রেপ্তার হলো।

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গীর কেরানীর টেক এলাকা থেকে রাহুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ সেপ্টেম্বর এই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

গ্রেপ্তার রাহুল (২৭) টঙ্গীর কেরানীর টেক এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি আবদুল্লাহ (২২) একই এলাকার আতাউর রহমানের ছেলে।

 

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কেরানীরটেক মাদক বস্তি থেকে কুখ্যাত মাদক সম্রাজী রানী বেগমের ছেলে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করে। অতঃপর টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নিয়ে আসার সময় মাদক কারবারিরা পুলিশের ওপর আক্রমণ করে। এসময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুঁড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করলে কনস্টেবল মাসুদ আহত হয় আর এই সুযোগে আসামি ছিনতাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

 

অতঃপর সারারাত পুলিশ ছিনতাই হওয়া আসামি উদ্ধারে সাঁড়াশি অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে আাসামি ছিনতাইয়ের ১০ দিন পর ছিনতাই হওয়া আসামি রাহুল গ্রেপ্তার হলো। এই মামলায় এখন পর্যন্ত আটজন গ্রেপ্তার হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম কালের কণ্ঠকে বলেন, পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর নিয়ে আসার সময় সন্ত্রাসীরা রেললাইনের পাথর কুঁড়িয়ে ছুঁড়ে আসামি ছিনতাই করে নিয়ে যায়। এসময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হয়।

 

 

এই ঘটনায় পুলিশ বাদী মামলা হয়। আজ ছিনতাই হওয়া আসামি রাহুলসহ দুজন গ্রেপ্তার হলো।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।