শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

লালপুরে র‌্যাব এর উপর হামলার ঘটনায় পুলিশ হেফাজতে‌ থাকা মূল হোতা সোহাগ কে আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিনিধি / ৩৫ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নাটোরের লালপুর উপজেলার ০২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান এলাকায় গত মঙ্গলবার(১২মে-২০২৬) রাত্রি অনুমান ৯টা ১০ মিনিটের দিকে র‌্যাব এর উপর হামলার ঘটনায় লালপুর থানা পুলিশের হেফাজতে‌ থাকা হামলাকারী দলের মূল হোতা সোহাগের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে লালপুর থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়,RAB এর গোয়েন্দা তথ্য সংগ্রহকারী টিমের 6 সদস্য অভিযান পূর্ববর্তী গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এসে হামলার শিকার হওয়ার ঘটনায় ঘটনাস্থল থেকে সোহাগ নামের এক জনকে পুলিশ হেফাজতে‌ নেওয়া হয়েছিলো।পরে এ ঘটনা সংক্রান্তে RAB-5, সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে দায়েরকৃত এজাহারের ভিত্তিতে লালপুর থানার মামলা নং ১৯,তারিখ ১৩/০৫/২০২৬ ইং ধারা-১৪৩/৩৪১/৩৩২/৩৫৩/১৮৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। মামলা রুজু করার পর সোহাগকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে,১২/০৫/২০২৬ ইং রাত্রি অনুমান ৯টা ১০ মিনিটের দিকে অত্র থানাধীন ২নং ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কবরস্থান এলাকায় র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর এর এএসাই/ পারভেজ মুন্সী এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টিম(এফএস) সিভিল পোশাকে মাদক উদ্ধার সংক্রান্তে উক্ত এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে আসে। এসময় নবীনগর গ্রামের সোহাগ মাহমুদ (৩০), পিতা-ফজলুর রহমান এর নেতৃত্বে আনুমানিক ১৫/২০ জন একত্রিত হয়ে উক্ত র‌্যাব সদস্যদের পথরোধ করে পরিচয় জানতে চায় করে। র‌্যাব সদস্যরা তাদের পরিচয় দিয়ে মোটরসাইকেল যোগে চলে আসতে চাইলে তারা তোয়াক্কা না করে র‌্যাবের ব্যবহৃত মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়। এতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে লালপুর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে র‌্যাব সদস্যের পরিচয় নিশ্চিত করার পরও তারা পুলিশের সাথে তর্কে জড়ায়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। র‌্যাব সদস্য শাহীন হোসেন (৩০) চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এ সময় উক্ত ঘটনা সংক্রান্তে,সোহাগ মাহমুদ (৩০), পিতা- ফজলুর রহমান, সাং-নবীনগর, থানা-লালপুর, জেলা-নাটোর কে হেফাজতে নেয় লালপুর থানার পুলিশ।


More News Of This Category