শিরোনামঃ
যমুনা সেতুর পূর্ব পাশে রডবোঝাই ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত, আহত ৭*  ফরিদপুরে হাসপাতালের ভিতরে সাংবাদিককে পেটাল ঠিকাদারের লোক মাগুরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ তরুণ-তরুণী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি / ৪৬ প্রকাশিত সময়:
শনিবার, ১৬ মে, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন রাজশাহী বিভাগের সমন্বয়ক মোহাম্মদ শাহাদাত এবং জেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আহমেদ।

শনিবার দুপুরে নগর ভবনে বিডি ক্লিন রাজশাহীর নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

রাসিক প্রশাসক বিডি ক্লিনকে রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে সবসময় পাশে থাকার আহবান জানান।

এ সময় তারা জানান, বিডি ক্লিনের মূল লক্ষ্য যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার মানসিকতা পরিবর্তন করে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তরুণদের নিয়ে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তারা বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করে। পরিচ্ছন্ন কার্যক্রমে নাগরিকদের জনসচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তারা প্রশাসক মহোদয়কে অবহিত করেন।

এ সময় নগরীর পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


More News Of This Category