শিরোনামঃ

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে ডিআইজি মো. আশিক সাঈদ নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীও এ সময় ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

​শুভেচ্ছা বিনিময় শেষে দুই কর্মকর্তা রাজশাহী বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বিভাগীয় প্রশাসন ও রেঞ্জ পুলিশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার পাশাপাশি সাধারণ মানুষের দৌড়গোড়ায় দ্রুত ও সঠিক জনসেবা পৌঁছে দিতে উভয় সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।

​সৌজন্য সাক্ষাতকালে রাজশাহী রেঞ্জ পুলিশ ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।