শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজবাড়ীতে মুরগির দাম ঊর্ধ্বগতি, প্রকারভেদে ৫০-৮০ টাকা বৃদ্ধি

অনলাইন ডেক্স / ২৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সরবরাহ কমে যাওযায় রাজবাড়ীতে মুরগির বাজার দর চড়া দেখা গেছে। প্রকারভেদে মুরগি কেজিতে বেড়েছে ৫০ থেকে ৮০ টাকার মতো। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকায় বিক্রি হলেও সোনালী, কক, ব্রয়লার প্যারন্টসও দেশি মুরগির কেজিতে ৫০ থেকে ৮০ টাকা বেড়েছে।

দুই সপ্তাহ আগে সোনালী মুরগি ২৮০ টাকায় বিক্রি হলেও কয়েক দিন ধরে বিক্রি হচ্ছে ৩৮০ টাকা কেজি দরে।কক মুরগি কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০/৩৪০ টাকা। আর ব্রয়লার প্যারেন্টস বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। দেশি মুরগি কেজিতে ৫০ টাকা বেড়ে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।ব্যবসায়ীরা জানান, বাজারে গত দুই সপ্তাহ ধরে মুরগির সরবরাহ কমেছে। এ কারণে কেজি প্রতি সব ধরনের মুরগি ৫০/৮০ টকা বেড়েছে। দাম বাড়ার কারনে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে বিক্রিও কমে গেছে বলে জানান তারা।


More News Of This Category