সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজধানীর সোনার বাংলা পাম্পে জাবির বাসচালকের ওপর হামলার অভিযোগ

অনলাইন ডেক্স / ৭৪ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

‎রাজধানীর আসাদগেট এলাকায় সোনার বাংলা পেট্রল পাম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসচালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল)  বঙ্গবাজার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগামী বাসটির চালকের ওপর রাত ১০টার দিকে সন্ত্রাসী কায়দায় হামলা ও মারধর করে কয়েকজন ব্যক্তি। ভুক্তভোগী চালকের নাম মো. সাগর (৩২)।

জানা গেছে, আসাদগেটের সোনার বাংলা পেট্রল পাম্পের সামনে কিছু মোটরসাইকেলচালক রাস্তা অবরোধ করে রাখেন।

এ সময় চালক সাগর তাদের রাস্তা একটু ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা তাকে গালিগালাজ করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে চালক গাড়ি থেকে নামলে তারা দলবদ্ধভাবে তার ওপর হামলা চালান এবং মারধর করেন। ‎পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিরোধে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ‎এ ঘটনায় আজ বিকেল ৪টায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

ভুক্তভোগী চালক মো. সাগর বলেন, ‘বঙ্গবাজার থেকে ফেরার পথে আসাদগেট সোনার বাংলা পাম্পের সামনে গাড়ি এলে সেখানে মোটরসাইকেলচালকরা রাস্তার ওপর এসে দাঁড়িয়ে ছিলেন। তখন আমি রাস্তা ছেড়ে দিতে বললে আমাকে তারা গালাগালি করেন। পরে আমি গাড়ি থেকে নেমে কারণ জিজ্ঞেস করতেই কয়েকজন এসে আমার ওপর হামলা শুরু করেন। ‎পরে শিক্ষার্থীদের হস্তক্ষেপে তারা সেখান থেকে পালিয়ে যান।
’‎জাকসুর পরিবহন সম্পাদক মো. তানভির রাহমান জানান, ড্রাইভার সাগর ভাইকে জাকসুর স্বাস্থ্য সম্পাদক হুসনী মোবারক মেডিক্যালে নিয়ে গেছেন,

ইন্টারনাল সমস্যা হতে পারে তাই ডাক্তার বিভিন্ন টেস্ট করতে বলেছেন, জাকসুর নেতাকর্মীরা চালকের সঙ্গে পরিবহন অফিসে আছে। গতকাল পুলিশপক্ষ থেকে প্রশাসন হতে অভিযোগ দায়েরের কথা বলা হয়েছে। আমরা এ নিয়ে আলাপের পর আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হবে।

‎তিনি আরো বলেন, ‘আমরা মোহাম্মদপুর থানার ওসিকে বারবার বলেছি অভিযুক্তকে খুঁজতে, কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীদের নিয়ে আমরা আসব। পাশাপাশি ডিএমপির আইসিটি সেলের ডিসির থেকে আপডেট জানতে চেয়েছি।


More News Of This Category