শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা, লেবাননে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

অনলাইন ডেক্স / ২৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

লেবানন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বিরতি নি‌য়ে লেবানন সরকারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী সকল প্রবাসী বাংলাদেশিকে অবস্থান স্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

স্থানীয় সময় বৃহস্প‌তিবার এক বিজ্ঞ‌প্তি‌তে প্রবাসী‌দের এ নির্দেশনা দিয়েছে বাংলা‌দেশ দূতাবাস।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়, লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ বিরতির বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা বা ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের অবস্থানস্থল ত্যাগ না করার অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়, কফিল (নিয়োগকর্তা) নিজ বাসস্থান অথবা কর্মস্থলে ফিরে নিরাপদ  নিশ্চিত করলেই কেবল কর্মস্থল বা আবাসস্থলে ফেরত যাওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করা হলো।


More News Of This Category