শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

যুদ্ধবিরতির পর আকাশপথ ও বিমানবন্দর খুলল ইরাক

অনলাইন ডেক্স / ২৯ প্রকাশিত সময়:
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের আকাশপথ। এর অংশ হিসেবে ইরাক আনুষ্ঠানিকভাবে তাদের আকাশসীমা ও সব বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়া এবং স্বাভাবিকতা ফিরে আসার পরিপ্রেক্ষিতে আজ থেকেই ইরাকের আকাশসীমা বিমান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই সিদ্ধান্তের আওতায় বেসামরিক সব ধরনের ফ্লাইট আকাশপথে উড্ডয়ন, অবতরণ এবং ইরাকের আকাশসীমা ব্যবহার করে যাতায়াত আবার চালু করা হয়েছে।এসব কার্যক্রম বিদ্যমান বিধি ও নির্দেশনা অনুসারে পরিচালিত হবে।

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, আকাশপথ পরিচালনায় সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নির্বিঘ্ন ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে নিরাপত্তাজনিত কারণে ইরাকসহ অঞ্চলের বেশ কিছু দেশের আকাশপথ আংশিক বা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল।যুদ্ধবিরতির পর পরিস্থিতি ধীরে ধীরে ফের স্বাভাবিক হতে শুরু করেছে।যুদ্ধবিরতির পর পরিস্থিতি ধীরে ধীরে ফের স্বাভাবিক হতে শুরু করেছে।


More News Of This Category