শিরোনামঃ

মোহনপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ধূরইল ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ডেস্ক নিউজ
মোহনপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ধূরইল ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

যথাযথ মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীর মোহনপুর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়ন পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​৪ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় ধূরইল ইউনিয়ন পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচির শুভ উদ্বোধন করেন ধূরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পরিষদের বিভিন্ন চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

​বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, “সবুজে শ্যামলে দেশকে সাজাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের তরুণ সমাজ ও যুবরাই পারে দেশকে এগিয়ে নিতে এবং পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে।”

​অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ ও যুব সমাজের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।