সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মে মাসে শুরু হচ্ছে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬

অনলাইন ডেক্স / ৫৮ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আগামী ৮ ও ৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬’ । রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের ৫০০-এর বেশি সাংবাদিক অংশ নেবেন এবং ১২টির বেশি সেশনে ২০ জনেরও বেশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলোচনায় যুক্ত হবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

তিনি জানান, সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০টির বেশি দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।এমআরডিআই-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে প্রতি দুই বছর অন্তর এ ধরনের সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

 

হাসিবুর রহমান বলেন, দেশের চলমান গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকরভাবে তুলে ধরতেই এ আয়োজন করা হচ্ছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক এ ধরনের প্ল্যাটফর্মে বাংলাদেশের সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ তুলনামূলক কম।তাই এ সম্মেলনের মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করাই মূল লক্ষ্য।

 

সম্মেলনে অনুসন্ধানী সাংবাদিকতা, গণমাধ্যমের জবাবদিহিতা, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, স্বাধীন গণমাধ্যমের পরিবেশ, ডিজিটাল নিউজরুম রূপান্তর, তথ্য ব্যবহারের নীতি, লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক সমাজের সঙ্গে অংশীদারত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

এ ছাড়া সম্মেলনস্থলে অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, তথ্য যাচাই এবং মানসিক স্বাস্থ্য সহায়তা – চারটি আলাদা সহায়তা ডেস্ক স্থাপন করা হবে।

অংশগ্রহণে আগ্রহীরা বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে www.bdjc.mrdibd.org ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।

দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের পাশাপাশি শিক্ষক, গবেষক, এমআরডিআই-এর সাবেক শিক্ষার্থী, তথ্য যাচাইকারী, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও আবেদন করতে পারবেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার বাইরে থেকে ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপের সুযোগ রাখা হয়েছে। এ জন্য আগ্রহীদের আগে গল্পের ধারণা জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে নির্বাচিতদের এমআরডিআই-এর পক্ষ থেকে পরামর্শদাতা সহায়তা দেওয়া হবে।


More News Of This Category