শিরোনামঃ

ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে তাসনিম জারা

অনলাইন ডেস্ক
ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে তাসনিম জারা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফুটবল প্রতীকের জন্য ভোট চেয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মানুষের এত ভালোবাসা পাব, কখনো কল্পনা করিনি বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা-৯ আসনের নির্বাচনী এলাকা সবুজবাগ–মাদারটেকে প্রচারের সময় সাংবাদিকদের কাছে এ অভিব্যক্তি জানান তিনি।

তাসনিম জারা বলেন, জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি কল্পনাও করিনি যে এত ভালোবাসা পাবো। আমরা একদম রাস্তায়, বাজারে, তাদের উঠানে গিয়ে কথা বলছি, কথা শুনছি। একদম তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি।

জারা বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা হাঁটছি। হেটে হেটে কথা শুনছি। সমস্যাগুলোর কথা শুনছি। জনপ্রতিনিধির কাছ থেকে তাদের প্রত্যাশাগুলোর কথা শুনছি।

সবাই খুব মন খুলে কথা বলছেন এবং খুব কাছ থেকে গ্রহণ করছেন।
জারা আরো বলেন, অনেক ভালোবাসা পাচ্ছি। কেউ খাবার দিচ্ছেন, কেউ চকলেট দিচ্ছেন। ছোট বাচ্চারা এগিয়ে আসছেন। বাচ্চাদেরকে নিয়ে আসছেন কথা বলতে, ছবি তুলতে।

মুরুব্বিরা দোয়া করে যাচ্ছেন। সব মিলিয়ে খুব ভালো অভিজ্ঞতা।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।