সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিমানবন্দর ও রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই দেওয়া হবে’

অনলাইন ডেক্স / ৫৮ প্রকাশিত সময়:
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলো পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার।

শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে বিনা মূল্যে ওয়াই-ফাই চালুর কার্যক্রম চলছে।

 

সমুদ্র উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের কথা উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের নিরাপত্তার জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ সহজ হবে।

পর্যটন খাত নিয়ে তিনি বলেন, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে।

একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান মন্ত্রী।


More News Of This Category