শিরোনামঃ
আন্তর্জাতিক প্রেস ক্লাবের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  মানিকগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন  বটিয়াঘাটায় যুব সমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই – আমীর এজাজ খান এমপি  খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ।খুলনা অফিস। পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ 
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক / ৩৮ প্রকাশিত সময়:
শনিবার, ২১ মার্চ, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০০৭ সালের এই দিনে (২১ মার্চ) তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।

 

গণতন্ত্রের সিংহপুরুষ কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় ফরিদপুর জেলা বিএনপি ও নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

 

পবিত্র ঈদুল ফিতরের কারণে এই বছরের স্মরণসভা ও দোয়া মাহফিল আগামী সোমবার (২৩ মার্চ) বিকেল ৩টায় এম এন একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে।

 

 

স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এমপি।

কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রুহের মাগফিরাত কামনা করে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এদিকে শনিবার রাত ১২টার দিকে বাবা স্মৃতিচারণ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। পোস্টে তিনি লিখেন, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ।

 

 

আজ আমার বাবা প্রয়াত জননেতা কেএম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন গণমানুষের নেতা, ন্যায় ও গণতন্ত্রের একজন নির্ভীক সৈনিক। তাঁর আদর্শ, সততা ও মানুষের জন্য নিরলস কাজ আমাদের পথচলার প্রেরণা হয়ে আছে এবং থাকবে।

তার মেয়ে হিসেবে তাঁর দেখানো পথেই দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

 

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর সব গুনাহ মাফ করে দিন। আমিন।


More News Of This Category