নেত্রকোনার বারহাট্টা থানার নিকটবর্তী এক বাসার মাটির নিচ থেকে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় আকাশ গৌড় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আকাশ গৌড় বারহাট্টা মডেল প্রাথমিক বিদ্যালয় মোড় এলাকার রাধে শ্যাম গৌড়ের ছেলে। অভিযান পরিচালনাকালে মদ বিক্রির নগদ ৩৪ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বাসাটিতে দীর্ঘদিন ধরে মদসহ অন্যান্য মাদক মজুদ রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। ফ্যাসিবাদ সরকারের আমলে কতিপয় প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় আকাশ গৌড়সহ অন্যরা এই ব্যবসা শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আকস্মিক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
স্থানীয়রা জানায়, আকাশ গৌড়ের দৃশ্যমান কোনো আয়ের উৎস ছিল না।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :