বাগেরহাটে এনসিপি নেতার পদত্যাগ

অনলাইন ড্রেস
বাগেরহাটে এনসিপি নেতার পদত্যাগ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাটের রামপাল উপজেলা শাখার আহ্বায়ক জাহিদুর রহমান জুয়েল দলীয় পদ ও সাধারণ সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। রবিবার (৮ নভেম্বর) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এনসিপির বাগেরহাট জেলা আহ্বায়কের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।

 

 

পদত্যাগপত্রে জাহিদুর রহমান জুয়েল উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই আন্দোলনের পটভূমিতে দেশে নতুন ধারার রাজনীতির প্রত্যাশা নিয়ে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরে তাকে এনসিপির রামপাল উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

 

তবে বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে স্বেচ্ছায় উপজেলা আহ্বায়কের দায়িত্বের পাশাপাশি দলের সাধারণ সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

 

পদত্যাগপত্রে তিনি আরো উল্লেখ করেন, পদত্যাগের পর থেকে দলের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার আর সংশ্লিষ্টতা থাকবে না। একই সঙ্গে দেশের অগ্রগতি ও দলের লক্ষ্য পূরণে নেতাকর্মীদের সাফল্য কামনা করেন তিনি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।