শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন রশিদুন নবী

অনলাইন ড্রেস / ৪২ প্রকাশিত সময়:
বুধবার, ২০ মে, ২০২৬

বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার-২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নজরুল গবেষক, স্বরলিপিকার ও সংগীতজ্ঞ ড. রশিদুন নবী। আগামী ২৩ মে বিকেল ৩টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

 

 

বীর মুক্তিযোদ্ধা রশিদুন নবী ১৯৮০ সাল থেকে নজরুল গবেষণায় আত্মনিয়োগ করেন। ১৯৮৯ সালে কবি নজরুল ইনস্টিটিউটে তার কর্মজীবনের সূচনা হয়। ২০০৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়র সংগীত বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তিনি অধ্যাপক (গ্রেড-১) পদে উন্নীত হন এবং ২০২৪ সালের জানুয়ারিতে অবসরে যান।

 

 

বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় তিনি সংগীত বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান, দোলনচাঁপা হলের প্রতিষ্ঠাকালীন প্রভোস্ট এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।শিক্ষকতা জীবনে তাকে একটি কঠিন সময়ও অতিক্রম করতে হয়। তৎকালীন সরকারের স্থানীয় সংসদ সদস্যের দলীয় এজেন্ডা বাস্তবায়নে অস্বীকৃতি জানালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পান এবং প্রশাসন বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়।

 

 

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নজরুল সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রশিদুন নবী নজরুল সংগীতের অন্যতম বৃহৎ সংকলনগ্রন্থ ‘নজরুল-সংগীত সংগ্রহ’-এর সম্পাদক। এছাড়া নজরুল বিষয়ক গবেষণা, স্বরলিপি ও সম্পাদিত গ্রন্থ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২০টির বেশি। বিভিন্ন জার্নাল ও গবেষণাগ্রন্থে তার প্রায় অর্ধশত প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

 

নজরুল গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এর আগে কবি নজরুল ইনস্টিটিউট থেকে ‘নজরুল পুরস্কার-২০১৭’, বাংলাভিশন ফাউন্ডেশন থেকে ‘কবি নজরুল স্মৃতি পদক-২০১৭’, পশ্চিমবঙ্গের চুরুলিয়াস্থ নজরুল একাডেমি থেকে ‘নজরুল পুরস্কার-২০১৮’ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ‘নজরুল পদক-২০২৫’ অর্জন করেন। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন।


More News Of This Category