রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদককারবারি গ্রেফতার

অনলাইন ডেক্স / ৩৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ফরিদপুরে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদককারবারি গ্রেফতার

 

ফরিদপুর শহরের পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. তানিম হোসেন ও তার সঙ্গীয় অফিসার-ফোর্স কোতয়ালী থানাধীন পৌর সুপার মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় ১৩০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাব্বি (২৪), পিতা: মীর মনির, মাতা: রেবেকা বেগম, সাং: আলীপুর খাঁ পাড়া; অমিত ঘোষ (২১), পিতা: তরুণ ঘোষ, মাতা: শিলা ঘোষ, সাং: কমলাপুর; এবং আশিক শেখ (২৪), পিতা: জামাল শেখ, মাতা: খুশি বেগম, সাং: কানাইপুর।
তারা সবাই কোতয়ালী থানার অধিবাসী।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


More News Of This Category