শিরোনামঃ

ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে গৃহবধুর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি
ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে গৃহবধুর আত্মহত্যা
Getting your Trinity Audio player ready...

ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে গৃহবধুর আত্মহত্যা

 

ফরিদপুরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে আরজিনা আক্তারী রিয়া (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার
সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত আরজিনা আক্তারী রিয়া ফরিদপুর সদর উপজেলার ফরিদাবাদ চর টেপাখোলা এলাকার আজিজুল শেখের মেয়ে এবং লিয়াকত শেখের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজেন্দ্র কলেজ মাঠে বসা একটি মেলায় ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আরজিনা আক্তারী রিয়া ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে নাক-কান-গলা (ইএনটি) বিভাগে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পরে সকাল ১১টা ৩৫ মিনিটে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ‌আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ‌ আছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।