শিরোনামঃ
বাগমারার মাড়িয়া গ্রামের ১যুগের সমস্যার সমাধান করলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর বগুড়া শিবগঞ্জ আলিয়ারহাট হাসপাতাল, উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রাজশাহীর মোহনপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালিত   চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের গণমিছিল নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে এলো ২ জাহাজ তথ্যপ্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে দুপুরেই নামল সন্ধ্যার আবহ
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ফরিদপুরের ‌শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়েছে

বিশেষ প্রতিনিধি / ৫৪ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

ফরিদপুরের ‌শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শেষ হচ্ছে আজ

বিশেষ প্রতিনিধি

ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে ফরিদপুরের কমলাপুরে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম-এ আয়োজিত দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আজ শুক্রবার শেষ হচ্ছে।
অনুষ্ঠান উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ভোর সাড়ে পাঁচটায় মঙ্গলারতির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর ভোর ছয়টায় বৈদিক মন্ত্রপাঠ ও স্তবগান, সকাল সাড়ে সাতটায় ঠাকুর পূজা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৩০ মিনিটে ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর দুপুরে শ্রীমৎ ভাগবত পাঠের আয়োজন করা হয়।
ভাগবত পাঠ পরিবেশন করেন স্বামী সুমধুরানন্দ মহারাজ ও তাঁর সহকারী বৃন্দ। দুপুর ১টা ৩০ মিনিটে রামায়ণ গান পরিবেশন করেন শতদল চক্রবর্তী ও তাঁর দল। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠান চলমান ছিল। অনুষ্ঠান উপলক্ষে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দ এতে অংশগ্রহণ করেন।


More News Of This Category