শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পে স্কেল ১ জুলাই থেকে কার্যকর, বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ৩৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ২২ মে, ২০২৬

সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে উচ্চপর্যায়ের পুনর্গঠিত কমিটির বৈঠকে ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

 

জানা গেছে, বৃহস্পতিবারের বৈঠকে নবম পে স্কেলের বিভিন্ন দিক পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত তিনটি পৃথক কমিটি তাদের প্রতিবেদন উপস্থাপন করে। এতে তিনটি প্রতিবেদনের মধ্যে দুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বেতন ভাতা বৃদ্ধি ও বাজেট সামঞ্জস্যতা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। তৃতীয় প্রতিবেদনটি পরবর্তী বৈঠকে আলোচনার কথা রয়েছে।সূত্র জানায়, নতুন পে স্কেল বাস্তবায়নে আর্থিক চাপ মোকাবেলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশেষ ‘থোক বরাদ্দ’ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

 

এ দিকে, পুরো প্রক্রিয়াটি বাস্তবসম্মত এবং ত্রুটিমুক্ত করতে আরো কয়েকটি বৈঠকের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও আগামী ১ জুলাই থেকে নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

 

 

অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সরকারি কর্মচারীদের প্রত্যাশা যেমন বিবেচনায় রাখা হচ্ছে, তেমনি সরকারের রাজস্ব সক্ষমতার দিকটিও গুরুত্ব পাচ্ছে। এ দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

সরকার ইতিমধ্যে নবম পে স্কেল পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘জাতীয় বেতন কমিশন’, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন’ এবং ‘সশস্ত্রবাহিনী বেতন কমিটি’র সুপারিশ পর্যালোচনার জন্য পুনর্গঠিত কমিটি গঠন করেছে।


More News Of This Category