উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণাবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আফতাব উদ্দিন কলেজ মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ মেলা ও নানা আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা।