শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না : পার্বত্যমন্ত্রী

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৯ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ‘পাহাড় ও সমতল অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না।

 

 

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাহাদুরপুর চা বাগান ঘুরতে এসে তিনি এসব কথা বলেন।

 

এ সময় খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীর ভূমি-সংক্রান্ত সমস্যার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্বসহকারে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।’

 

সীমান্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয়ও এখানে বিবেচনায় নেওয়া হবে না।এ সময় তিনি সংশ্লিষ্ট থানার ওসিকে মাদকের বিরুদ্ধে আরো কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পর্যটন খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সরকার পর্যটন উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। ইতিমধ্যে একটি ট্যুরিজম বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে কাজ চলছে।

 

 

যা পর্যটন খাতকে আরো গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

মন্ত্রী দীপেন দেওয়ান আরো বলেন, সিলেট ও মৌলভীবাজার অত্যন্ত সম্ভাবনাময় পর্যটন এলাকা। এসব এলাকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ সময় তিনি মাধবকুণ্ড পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

এসময় মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম, থানার ওসি মনিরুজ্জামান খানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


More News Of This Category