রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের ফরিদপুর সফর আগামীকাল

ফরিদপুর জেলা প্রতিনিধি / ৪৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের
ফরিদপুর সফর আগামীকাল ‌

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি আগামীকাল শনিবার ‌তার নিজ জেলা ফরিদপুর সফর করবেন।
এ সফরে তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী শনিবার
বিকাল ৩টায় নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে নিজ বাসভবনে পৌঁছাবেন।
সেখানে তিনি নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
পরে তিনি লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া জিপিএস থেকে সাভার ব্রিজ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন ভূমি অফিস ভবনের উদ্বোধন করবেন।
এছাড়া প্রতিমন্ত্রী পুরাপাড়া ইউনিয়নের দফা উত্তরপাড়া কালী পূজা উদ্‌যাপন অনুষ্ঠান, মজলিশপুর সার্বজনীন মন্দির প্রাঙ্গনে কালী পূজা অনুষ্ঠান এবং তালমা বাজারে হিন্দু সম্প্রদায়ের গৌরাঙ্গ চন্দ্র দত্তের বিদায়ী আত্মার শান্তি কামনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ।


More News Of This Category