শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী

অনলাইন ডেস্ক / ৮৪ প্রকাশিত সময়:
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এসেছে। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) এক বিশেষ বার্তায় ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো. মাকসুদূর রহমান ভোটারদের উদ্দেশ্যে এই সিদ্ধান্তের কথা জানান।

বার্তায় মাকসুদূর রহমান উল্লেখ করেন, বিগত এক বছর ধরে বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি অলিগলি এবং ঘরে ঘরে গিয়ে তারা যে গণজোয়ার ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের কাছে অমূল্য সম্পদ।

জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলার স্বার্থে এই ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়েছে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত মেনে চলা। উম্মাহর ঐক্য: বৃহত্তর ইসলাহী স্বার্থ এবং ইসলামী শক্তির ঐক্য বজায় রাখা। আদর্শিক দৃঢ়তা, এটি কোনো ভয় বা দুর্বলতা নয় বরং আল্লাহর সন্তুষ্টির পথে একটি কৌশলগত অবস্থান।

এর আগে দলীয় সিদ্ধান্তে জামায়াত ইসলামী মনোনীত কয়েকজন প্রার্থী নির্বচন থেকে সরে দাঁড়িয়েছেন।


More News Of This Category