মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
সোমবার, ২৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হীল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১১।

 

রবিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

র‍্যাব জানায়, আটক আব্দুল্লাহ হীল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার আবদুল কাশেমের ছেলে। সে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

 

র‍্যাব আরো জানায়, আসামি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতেন।

 

 

পরে অভিনব কৌশলে সেসব মাদক নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য এই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category