সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী

নিজস্ব প্রতিনিধি / ২৭ প্রকাশিত সময়:
সোমবার, ২৫ মে, ২০২৬

রাজশাহীর বাঘায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এই চাল আজ সোমবার সকাল ১১টায় উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, দুস্থ ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুরুতেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর দূরদর্শী নেতৃত্বে সারা দেশব্যাপী নানা জনমুখী উদ্যোগ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় সরকারের পক্ষ থেকে আসা বর্তমান বরাদ্দ কিছুটা সীমিত। সাধারণ মানুষের প্রকৃত চাহিদার তুলনায় শতভাগ বরাদ্দ দেওয়া হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, তারপরও সংকটের এই সময়ে সরকারের এই মানবিক সহায়তা দরিদ্র পরিবারগুলোকে কিছুটা হলেও স্বস্তি দেবে এবং তারা উপকৃত হবেন।আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১৬৬ জন ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের মাঝে ২০ কেজি করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উপহারের চাল তুলে দেওয়া হয়। চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বাশার,মনিগ্রাম ইউনিয়নের প্রসাশক সত্যজিৎ কুমার সরকার, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল,মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ (মুকুল),ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন।


More News Of This Category