শিরোনামঃ

নাটোরের ছোট হরিশপুরে DNC ও NSI টিমের যৌথ অভিযানে ৩টি গাঁজার গাছ সহ মানিক আটক

admin 2
নাটোরের ছোট হরিশপুরে DNC ও NSI টিমের যৌথ অভিযানে ৩টি গাঁজার গাছ সহ মানিক আটক
Getting your Trinity Audio player ready...

নাটোর জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্য ও প্রত্যক্ষ অংশগ্রহণে ৩ টি গাঁজার গাছ সহ মানিক প্রাঃ (৫৮)নামের একজনকে আটক করেছে নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল(DNC)। আটককৃত মানিক নাটোর সদরের ছোট হরিশপুর গ্রামের মৃত আলেক প্রাং এর ছেলে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা এন এস আইয়ের দেয়া তথ্য মতে শুক্রবার(৫ জুন-২০২৬)বেলা ১১টার দিকে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ছোট হরিশপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মানিক প্রাঃ এর ছেলে মাসুদ প্রাং  দীর্ঘদিন ধরে তাদের জমিতে গাঁজার চাষ করে আসছে।এমন তথ্যের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর একটি টিম নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ছোট হরিশপুর এলাকায় একটি ফসলি জমির মধ্যে পরিচর্যারত ৩ টি গাঁজার গাছের তথ্য সংগ্রহ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে মানিক প্রামানিককে আটক করা হয়।
এ বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান DNC নাটোর।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।