সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

দোকান-শপিং মল বন্ধ সন্ধ্যায়, খোলা থাকবে যেসব

অনলাইন ডেক্স / ৩২ প্রকাশিত সময়:
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে দোকানপাট ও বিপণিবিতান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি এসব তথ্য জানান।

মন্ত্রিপরিষদসচিব জানান, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এটি বাণিজ্য মন্ত্রণালয় কঠোরভাবে মনিটর করবে বলেও জানান তিনি।

সরকারি নির্দেশনা অনুযায়ী জানা গেছে, জরুরি সেবা হিসেবে ফার্মেসিগুলো রাত পর্যন্ত বা ২৪ ঘণ্টা খোলা থাকতে পারবে।এ ছাড়া খাবারের দোকানগুলো এবং জরুরি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার অনুমতি রয়েছে। হাসপাতালসংলগ্ন দোকান বা জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কেন্দ্রগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকতে পারে।


More News Of This Category