সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন

অনলাইন ডেক্স / ৫১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে চীন সরকার একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে আগ্রহী বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরো জোরদার করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কূটনীতি, প্রশিক্ষণ ও জনযোগাযোগ বৃদ্ধিতে বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে চীনা প্রতিনিধি দলের পাশাপাশি প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত জানান, চীন সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে আগ্রহী। এর মাধ্যমে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমের পেশাদারির সম্পর্ক আরো জোরদার হবে।

রাষ্ট্রদূত আরো জানান, চীন আগামী জুলাই ও অক্টোবর মাসে দুটি পৃথক সামিট আয়োজন করতে চায়।এই সামিটগুলোর মাধ্যমে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবী শ্রেণির সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান ঘটবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত অংশগ্রহণের বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে দেশটির অগ্রগতি ঈর্ষণীয়।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বর্তমানে বৈশ্বিক রূপান্তর ঘটেছে।ঢাকা-বেইজিং সম্পর্ক জোরদার হলে দুই দেশই উপকৃত হবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে নতুন প্রযুক্তিগত দক্ষতা অর্জন সম্ভব হবে।

 

মন্ত্রী আরো বলেন, এই সমস্ত খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে ঢাকা সব সময়ই আন্তরিক। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় চীনের এই সহযোগিতার প্রস্তাবকে তিনি ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।


More News Of This Category